ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীর হারানো গৌরব ও নাব্যতা পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু| তিনি বলেছেন, কাঁচামাটিয়া নদী শুধু একটি জলধারা নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত| নদীকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে| শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
তিনি আরও বলেন, কাঁচামাটিয়া নদী একসময় এ অঞ্চলের অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস ছিল| নদীকে ঘিরে কৃষি উৎপাদন, মৎস্য চাষ এবং স্থানীয় মানুষের ˆদনন্দিন জীবনযাত্রা পরিচালিত হতো| কিন্তু দীর্ঘদিন ধরে দখল, দূষণ, অবৈধ স্থাপনা এবং নাব্যতা সংকটের কারণে নদীটি তার স্বাভাবিক রূপ হারিয়েছে| ফলে নদীর অস্তিত্বই আজ হুমকির মুখে পড়েছে| নদী রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে| শহর ও আশপাশের এলাকার বর্জ্য আবর্জনা নদীতে ফেলা বন্ধ করতে হবে এবং নদী দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে| নদীকে বাঁচাতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, কৃষি ও মৎস্য খাতও উপকৃত হবে|
তিনি বলেন, বর্তমান সরকার দেশের নদ-নদী ও খাল পুনরুদ্ধারে নানা উদ্যোগ গ্রহণ করেছে| নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে| কাঁচামাটিয়া নদীকেও এসব উদ্যোগের আওতায় এনে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে| তবে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়|
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, নদী পরিষ্কার ও সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে| কচুরিপানা অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি নদী দখল ও দূষণ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
অনুষ্ঠান শেষে কাঁচামাটিয়া নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়| এ সময় স্থানীয় বাসিন্দারা নদী পুনরুদ্ধারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলায় নদীটি সংকুচিত হয়ে পড়েছে| চলমান কার্যক্রমের মাধ্যমে নদীটি তার হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন|
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, শাহজাহান জয়পুরী, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : সমাজ কল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্...
নড়াইল প্রতিনিধি : "সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে একটি গ্রামীণ রাস্তার...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কম...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি স্কিলস ডেভেলপমে...

মন্তব্য (০)