• লিড নিউজ
  • অর্থনীতি

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার করার সুনির্দিষ্ট কর্মসূচিও তুলে ধরা হয়েছে।

‎অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তৃতার শুরুতেই বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

‎বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদিত শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ২০১৬ সালে ভিশন ২০৩০, ২০২২ সালে রাষ্ট্র মেরামতের ২৭ দফা, এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠেছে সেটিই ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের ওপর দাঁড়িয়েই সংঘঠিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান।

‎বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারন করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। বিএনপি যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এছাড়াও বাজেট বক্তৃতায় একাধিক স্থানে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লে­খ করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

image

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...

  • company_logo