• সমগ্র বাংলা

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির ৪ মাদক কারবারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— মোস্তফা কামাল (২৭), মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং মোঃ আমির হোসেন (২৪)। গ্রেফতারকৃত চারজনের বাড়িই খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার উত্তর মিলনপুর এলাকায়।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে  বুধবার (১০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ জুন) রাত ৭টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাস থেকে ১০.৫ কেজি গাঁজাসহ মোস্তফা কামাল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে,  বুধবার (১০ জুন) ভোর পৌনে ৬টার দিকে মধুখালী থানাধীন বেল্লাকান্দি এলাকায় অপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একই দল। সেখানে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ও আমির হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও মাগুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই "জিরো টলারেন্স" নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বিরোধীদলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ...

image

ফরিদপুরের সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের...

image

সাটু‌রিয়ায় কৃষক‌দের নি‌য়ে পার্টনার কং‌গ্রেস অনু‌ষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষক&zwnj...

image

ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ ...

ফরিদপুর প্রতিনিধি : গ্রামীণ&nb...

image

পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এ...

  • company_logo