• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় কৃষক‌দের নি‌য়ে পার্টনার কং‌গ্রেস অনু‌ষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষক‌দের নি‌য়ে দিনব‌্যাপী পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থ বছ‌রে প্রোগ্রাম অন এ‌গ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর‌মেশন ফর নিউ‌ট্রিশন এন্টার‌প্রেনর‌শিপ এ‌্যান্ড রে‌সি‌লি‌য়েন্স ইন বাংলা‌দেশ (পার্টনার) এর আওতায় কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর সাটু‌রিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সাটু‌রিয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী মোহাম্মদ অ‌নিক ইসলাম এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বা‌ড়ি মা‌নিকগঞ্জ এর উপ প‌রিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ। অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন সাটু‌রিয়া উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মোছা: তা‌নিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মোছাঃ মমতাজ সুলতানা। অনুষ্ঠা‌নে কৃষাণী রো‌কেয়া বেগম ও তাহ‌মিনা আক্তার তা‌দের ট্রেনিং থে‌কে প্রাপ্ত অ‌ভিজ্ঞতা তু‌লে ধ‌রেন। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষক ও কৃষাণী, সরকা‌রি কর্মকর্তা, সাংবা‌দিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং কৃষিতে টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

এ সময় কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি কৃষি উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধ‌রেন। 

 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo