প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে বিকালে পুকুরে গোসল করতে নিখোঁজ হয় তারা।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকায়।
নিহতরা হলেন, উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার আঃ রফিকের ছেলে আল নাফি (৮) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে ছেলে মোঃ রিফাত (৮)। তারা দু'জনই ঝাউগড়ায় একটি কিন্ডার গার্ডেনে পড়াশোনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে তারা নিখুঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

মন্তব্য (০)