ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপুর ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক সংগঠক ও সমাজসেবক মোঃ আসলাম হোসেন প্রিন্স। তিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি, সামাজিক ও উন্নয়নমুলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন।
আসলাম হোসেন প্রিন্স রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক প্রচার সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন।
আসলাম হোসেন প্রিন্স বলেন, “দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে নেতৃত্বের মূলধারায় সম্পৃক্ত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবাকে সহজ ও স্বচ্ছ করাই হবে তার অগ্রাধিকার।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...

মন্তব্য (০)