• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকার মৃত্যু  আবদুল খালেক (প্রকাশ মাইক খালেক)-এর প্রথম পুত্র ইসমাইল হোসেন (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, তিনি নিজের অটোরিকশা চার্জে দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইসমাইল আমাদের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তার ছোট ছোট চারটি সন্তান রয়েছে। এই মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।”

এ বিষয়ে পরিবারের এক সদস্য জানান, “ঘটনাটি খুব দ্রুত ঘটে যায়। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথেই সব শেষ হয়ে যায়। তার এমন মৃত্যুতে আমরা পুরোপুরি ভেঙে পড়েছি।”

ইসমাইল হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo