• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় 'তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় (০৮ জুন, ২০২৬) চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আঞ্চলিক তথ্য অফিস, খুলনার আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন।

সেমিনারে বক্তারা ইন্টারনেটে বিভ্রান্তিকর তথ্য, প্রোপাগান্ডা, বানোয়াট কনটেন্ট, এবং বিকৃত বা ম্যানিপুলেটেড তথ্যের নেতিবাচক প্রভাব ও তা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিস, খুলনার সিনিয়র তথ্য অফিসার জনাব মো: মেহেদী হাসান। সেমিনারে স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জনাব এ এস এম কবীর।

​বক্তারা অপতথ্য ও গুজব প্রতিরোধে 'ক্রিটিক্যাল থিংকিং' বা তথ্যের উৎস তলিয়ে দেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 এছাড়াও ইন্টারনেটে তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন আধুনিক টুলস যেমন— গুগল রিভার্স ইমেজ সার্চ, ইয়ানডেক্স, মেটা কনটেন্ট লাইব্রেরি, ওয়েব আর্কাইভ এবং বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।

 

মন্তব্য (০)





image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

image

কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীদের দেহে মেলেনি কর...

বাকৃবি প্রতিনিধি : কোভিড-১৯ মহামারির শুরুতে এর উৎস নিয়ে বিজ্...

image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

  • company_logo