ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল ও ইরানের সাম্প্রতিক হামলা-পালটা হামলা তেহরানের সঙ্গে তার প্রশাসনের চলমান শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইরানের সঙ্গে বৃহত্তর যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাম্প এর আগে ইসরাইলকে লেবাননে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি ক্ষোভও প্রকাশ করেন বলে জানা গেছে। তবে এসবের মধ্যেই রোববার (৭ জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের আশপাশে নতুন করে হামলা চালায়।
এর জবাবে ইরান ইসরাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা তৈরি হলেও ট্রাম্প দাবি করেন, যুদ্ধ অবসানের চুক্তির আলোচনা এখনও নাগালের মধ্যেই রয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এতে চুক্তির ওপর কোনো প্রভাব পড়বে না। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেন না।’
রোববার ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টার তার গলফ ক্লাবে অবস্থান করছিলেন। এদিন তার সঙ্গে নেতানিয়াহুর প্রায় আধা ঘণ্টার ফোনালাপ হয় বলে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে আরও হামলা থেকে বিরত থাকতে বলেন। তার ভাষায়, ‘আমরা একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। ’
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ব...
নিউজ ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আজ সো...
নিউজ ডেস্ক : ইসরাইলের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালি...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ব...
নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে রোববার (৭ জুন...

মন্তব্য (০)