ছবিঃ সিএনআই
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” -এই প্রতিপাদ্য সামনে রেখে টাংগাইলের গোপালপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, গোপালপুরের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত গোপালপুর উপজেলা শাখার সমন্নয়কারী মোঃ শাহজাহান আলী।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালতের টাংগাইল জেলা মেনেজার সাইয়্যেদ আহমদ।
বক্তব্য রাখেন গোপালপুর থানার ও সি আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, সমাজসেবা অফিসার এখলাস আহম্মেদ,টাংগাইল জেলা দি হাংগার প্রজেক্টের প্রতিনিধি সুমন মাহমুদ, ব্র্যাক এর ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাজির উদ্দিন, টি এম এস এসের ব্যবস্থাপক রাফিউল আলম, শক্তি ফাউন্ডেশনের মোঃ কামরুল হাসান, আশার ব্যবস্থাপক মোঃ হযরত আলী, এস এস এসের রাফিউল আলম,উদ্দীপনের খাদিজা খাতুন,
এছরা স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতি...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্...

মন্তব্য (০)