ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ মামলার অভিযুক্ত মোকারম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর র্যাব-১৩, দিনাজপুরের ১ সিপিসি ক্যাম্পের
সদস্যরা। পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউপির কুতুবপুর গ্রামের জনৈক আব্দুল আজিজের আত্বগোপন করেছিল সে। আজ শনিবার রাত সোয়া ১২টার দিকে র্যাবের গোয়েন্দা জালে আটকা পড়েছে।
মোকারম হোসেন (৫৫) চিরিরবন্দরের চকমুসা চেয়ারম্যান পাড়ার মৃত হাছির উদ্দিনের ছেলে।
র্যাব এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবন্ধী শিশু সন্তানকে দাদির কাছে রেখে পিতা মাতা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ চলে গিয়েছিল। দাদির সঙ্গে থাকতো সে। গত ১০ই মে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ী পিছনে বাঁশ ঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মোকারম হোসেন। প্রচন্ড ব্যাথা নিয়েরশারীরিকভাবে অসুস্হ অবস্হায় শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ীতে ফিরে ঘটনা জানায়। এব্যাপারে চাচা রাব্বিল আলামিন (২১) বাদী হয়ে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১১।
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...

মন্তব্য (০)