• সমগ্র বাংলা

চাকরির সাক্ষাৎকার দিতে এসে ছিনতাইয়ের শিকার তরুণী, ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার আইফোন ও স্বর্ণালংকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : চাকরির সাক্ষাৎকার দিতে নরসিংদী থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক তরুণী। তবে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া আইফোন ও স্বর্ণালংকারের একটি অংশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের রোববার (৭ জুন) গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা ইসরাত আহমেদ শোভা (২৭) গত ৫ জুন রাতে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তিনি পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি অটোরিকশা ভাড়া করে টঙ্গীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার বালীগাঁও পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশার চালক গাড়ি থামিয়ে আরও এক ব্যক্তিকে ওঠান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি তরুণীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, তিনটি স্বর্ণের আংটি এবং ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয়। পরে কালীগঞ্জ বাইপাস এলাকায় এনে তাকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন ভুক্তভোগী। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তে ব্যবহৃত সিএনজির চালক হিসেবে নরসিংদীর পলাশ উপজেলার আলীরটেক এলাকার আরমান মিয়া (২৮)-কে শনাক্ত করা হয়।

পরদিন সকালে কালীগঞ্জ ও পলাশ থানা পুলিশের যৌথ অভিযানে আরমান মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সহযোগী শায়ন ওরফে চয়ন (২৯)-এর নাম প্রকাশ করেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় একটি স্বর্ণের আংটি ও দুই জোড়া স্বর্ণের কানের দুল।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরমান জানান, ছিনতাই করা আইফোনটি তিনি সায়েল (২৮) নামে এক ব্যক্তির কাছে বন্ধক রেখেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সায়েলকে আটক করে এবং তার কাছ থেকে আইফোনটি উদ্ধার করে।

ওসি জাকির হোসেন বলেন, “প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করায় স্বল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

মামলাটির তদন্ত করছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদুল ইসলাম।

মন্তব্য (০)





image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

image

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...

image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

image

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...

image

দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত র‍্যাবের ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতি...

  • company_logo