• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেকদূর এগিয়েছে, কিন্তু এখনো যথেষ্ট হয়নি: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষিক্ষেত্র অনেকদূর এগিয়েছে কিন্তু এখনো যথেষ্ট হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে পাবনা ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষি সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্যমেলায় তিনি এ কথা বলেন।

‎বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিক্ষেত্র অনেকদূর এগিয়েছে কিন্তু এখনো যথেষ্ট হয়নি। যে এলাকায় সব মানুষের কৃষির সঙ্গে আর্থিক সম্পর্ক সেই এলাকাই বাংলাদেশের কৃষির নেতৃত্ব দেবে এটাই স্বাভাবিক।’

‎এই এলাকার লিচুর সংরক্ষণাগার বা হিমাগার করা যায় কি না— এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘হিমাগার করলে যে খরচ বিদ্যুৎ বিল দিতে হবে তাতে লিচুর মূল্য কয়েকগুণ বেড়ে যাবে।’ মন্ত্রী দেশিও পদ্ধতিতে লিচু সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন।

‎মন্ত্রী বলেন, ‘কৃষিমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো একটি গবেষণা চালানোর জন্য লিচুর যে পচনরোধে কোনো ব্যবস্থা করা যায় কি না।’

‎এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিকসহ জাতীয় পদক প্রাপ্ত কৃষক কিশানি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্...

নিউজ ডেস্ক : অতীতে একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়া ও অপরিক...

image

তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেফতার

নিউজ ডেস্ক : কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অ...

image

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭ ত...

image

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে ব্যবসায়ীদ...

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাজার সিন্ড...

image

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম ...

  • company_logo