• সমগ্র বাংলা

দিনাজপুরে শেল্টার হোমের সিলিং ফ্যানে ঝুলছিল কিশোরির লাশ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লায় দীপ্তি ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোমে ঝুলন্ত অবস্হায় আজ শুক্রবার সকালের দিকে একজন কিশোরির লাশ উদ্ধার করা হয়েছে।  তবে সঠিক কারন জানতে পারেনি পুলিশ। 

কোতয়ালী থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, দীপ্তি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্হা (এনজিও) পরিচালিত শেল্টার হোমে গত বছরের জুলাই মাস থেকে আশ্রিত ছিল ১৬ বছর বয়সি শিউলী। ওই সেল্টারে অনাথ এতিম ঠিকানা হারানো আরো ১৬জন আশ্রিত রয়েছে। 

আজ শুক্রবার সকালে খবর পেয়ে শেল্টার হোমের ৪র্থ তলায় স্টোর রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্হায় তার লাশ ঝুলছিল। ধারনা করা হচ্ছে সে আত্বহত্যা করেছে। তার আবাসন কক্ষের বিছানায় এক লাইনের  Sorry আন্টি লেখা একটি চিরকূট পাওয়া গেছে। তবে কারন জানা যায়নি। সুরতহাল রিপোর্টে উল্লেখযোগ্য কিছু আলামত চোখে পড়েনি। ময়না তদন্তে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বোঝা যাচ্ছেনা।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo