ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
আজ বৃহস্পতিবার সকালে তিনি লালমনিরহাট জেলার বন্ধ হয়ে হয়ে মোগলহাট স্থলবন্দরটি সরেজমিনে পরিদর্শন করেন।
এ বন্দরটি পুনরায় চালু করে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সৃষ্টি, ও এর অবকাঠামো নির্মাণ। পুনরায় রেলপথ চালু। নদীপথে সেতু নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি ও বন্দরটি পুনরায় চালু করা যায় কিনা তা খতিয়ে দেখেন। এ সময় তার সাথে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ঐকান্তিক উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা এ স্থলবন্দরটি চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আজকের পরিদর্শন শেষে সরকারের কাছে প্রতিবেদন দেয়া হবে। এবং পর্যায়ক্রমে এ বন্দরটি চালুর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রী...
ফরিদপুর প্রতিনিধি : চুরির জবাবে প্রতিশোধ কিংবা আইনি লড়াইয়ের ...
নওগাঁ প্রতিনিধি: গত ২৫-০৫-২৬ ইং ইদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইস...
নিউজ ডেস্ক : রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপ...

মন্তব্য (০)