• সমগ্র বাংলা

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে জমি নামজারি (মিউটেশন) করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই জালিয়াতি চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম।

বুধবার (৩ জুন)  স্থানীয় ডাকবাংলো সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তাঁর বাবা মোঃ অলিয়ার রহমান তাঁকে ৩ শতাংশ জমি দানপত্র (হেবা) করে দেন। পরবর্তীতে গত ৬ মে (২০২৬) ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন, জমিটি ইতিমধ্যে মো: শাম কাজী নামের এক ব্যক্তি নিজের নামে নামজারি করিয়ে নিয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, মো: শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের (নম্বর ৭৯১) মাধ্যমে এই নামজারি করিয়েছেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, মূল দলিলে শহিদুল ইসলামের বাবার কোনো নাম, ছবি বা স্বাক্ষর নেই। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে এই নামজারিটি সম্পন্ন করা হয়।

বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হলে তিনি প্রাথমিক সত্যতা পেয়ে শাম কাজীর নামজারিটি বাতিল করেন। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সঙ্গে জড়িত ভূমি অফিসের অসাধু কর্মচারী ও মূল অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই জালিয়াতি চক্রকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo