• অর্থনীতি

৯ মাসের মধ্যে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : ৯ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। বুধবার (৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরচেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ গতবছরের ৯ সেপ্টম্বর, সেদিন ১ হাজার ৪০০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

লেনদেনের সঙ্গে এদিন বেড়েছে শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও। দিন শেষে প্রধান সূচকে ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট যোগ হওয়ায় ডিএসইএক্স ৫ হাজার ৪৪১ পয়েন্টে পৌঁছেছে।

গত নির্বাচনে জিতে বিএনপি সরকারে আসার খবরে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরপর তিন দিন ১২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল ঢাকার বাজারে।

এরপর গত ২২ এপ্রিল পর্যন্ত ডিএসইর লেনদেন আর হাজার কোটি টাকার ঘর স্পর্শ করেনি। মাঝে ৮ এপ্রিল প্রায় ৯৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঈদের ছুটি শেষে সোমবার ডিএসইতে ৯০০ কোটি টাকার উপরে শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে সবশেষ হাজার কোটি টাকার উপরে লেনদেন হয় গত ১২ মে; সেদিন ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার হাসবদল হয়।

বুধবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৮টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৪৯টি।

লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখে প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাত।

ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে দেশ গার্মেন্টেসের শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। আগের দিনের চেয়ে ১০ শতাংশ দর বেড়েছে এ কোম্পানির শেয়ারের। 

সার্কিট ব্রেকার থাকায় এর বেশি বাড়ার সুযোগ ছিল না। কোম্পানির সবশেষ শেয়ার হাতবদল হয় ১৪০ টাকা দরে, আগের দিন শেয়ারটির দর ছিল ১২৮ টাকা।

এছাড়া ইসলামী কমার্শিয়াল, জেনেক্স ইনফোসিস ও ইনফরমেশন সার্ভিসেস লিমিটডের শেয়ার রয়েছে দরবৃদ্ধির শীর্ষ তালিকায়।

অন্যদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে ইয়াকিন পলিমার, আইসিবি ইসলামিক ব্যাংক ও ড্যাফোডিল কম্পিউটার্স।

মন্তব্য (০)





image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

image

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...

  • company_logo