• আন্তর্জাতিক

বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

মঙ্গলবার (২ জুন) পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে জানানো হয়, ২৪ মে ট্রেন হামলার ঘটনার পর মাসতুং, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়। 

অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একাধিক সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়। তীব্র গোলাগুলিতে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান বলছে, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর জানিয়েছে, অভিযানের সময় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং তৈরি আইইডি উদ্ধার করা হয়েছে। তারা এসব ব্যক্তিকে এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে।

পাকিস্তান সরকার দাবি করেছে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তবে এসব অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo