ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার(৩ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এসময় সাংসদ বলেন, শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম মৃধা ও এড. আবু জাফর সরকার , তেলিহাটি ইউনিয়ন বিএনপি আহবায়ক মো. নূরুল আমিন আকন্দ, কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকনসহ অত্র কলেজের কলেজের শিক্ষক শিক্ষার্থী।
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...

মন্তব্য (০)