• সমগ্র বাংলা

পাবনায় পদ্মা নদীতে বস্তাবন্দি বাজারের ব্যাগে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগে প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। ‎

‎বুধবার (০৩ মে) সকাল ১০ টার দিকে সদর থানার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। 

‎পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত মেয়েটির বয়স আনুমানিক ১৪-১৬ বছর হতে পারে। গলায় একটি রুপার চেইন রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। এমন সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারে যে ভিতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের মরদেহ। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয়রা আরও বলেন,  গতকাল মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাত পরিচয়ের প্রাইভেট কার আসে। প্রাইভেটকারে ৪ জন মধ্যে বয়সী যুবক ছিল। নদী তীর থেকে বলরামপুরের দিকে যেতে প্রাইভেটকারটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগীতায় গাড়িটি ধাক্কিয়ে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত পৌছে দেয়। বাহিরে ধর্ষণের পর হত্যা করে এই গাড়িতে করেই মরদেহটি গত রাতে ফেলে গেছে বলে স্থানীয়দের ধারণা। বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করলে বিষয়টি জানা যাবে।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। কি কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। তবে পুলিশ ক্লু উদঘাটনে কাজ করছে।#

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে প্রচণ্ড গরমে বেড়েছে শরবত, তালের শাঁস ও ডাবের ...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চলমান তীব্র গরমে জনজীবন অত...

image

সান্তাহারে খোলা পরিবেশে সামাজিক মঞ্চে অসামাজিক নাচ, ফেসবু...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের বামনীগ্র...

image

চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১...

image

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী আশ...

image

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে সংবাদ স...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহান...

  • company_logo