• সমগ্র বাংলা

চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ-এর দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সজীব হোসেন (২৪)। তিনি চাটমোহর উপজেলার সুইগ্রাম এলাকার বাসিন্দা এবং গোলজার হোসেনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তান...

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...

image

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...

image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

  • company_logo