• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে  সদর উপজেলার বারঘরিয়া ব্রীজ চত্বরে  জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মহানন্দা নদীর ওপর ১৯৯৪ সালের ২৩ জুন নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে  এ সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের স্মারক। তাই জাতীয় বীরের নামে প্রতিষ্ঠিত একটি সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।

সাংবাদিক সম্মেলন থেকে সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা, টোল আদায় বন্ধ করে জেলার মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সেতুর ইজারার দরপত্র বিক্রি ও ক্রয় থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সেতুটি টোলমুক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ১ জুলাই থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আশা প্রকাশ করেন, সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের এই দীর্ঘদিনের দাবি বিবেচনা করে দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রাক মালিক গ্রুপ সমিতির সভাপতি মো. তরিকুল আলম মোল্লা, শাহনিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিক(নয়ন), ছাত্র জনতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মো. নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ, নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির ও চাঁপাইনবাবগঞ্জ সিএনজি সমিতির সভাপতি মো. আসগর আলী।

এ সময় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় ...

image

নদীতে গোছল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলে নদীতে গোছল করতে গিয়ে রায়হান মীর (৫)...

image

বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শ...

বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

image

ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ: ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় মা...

পাবনা প্রতিনিধি : ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বা...

  • company_logo