ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ অলিউর রহমান।
সোমবার (১ জুন) তিনি চাটমোহর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি পাবনা রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা অলিউর রহমানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
উল্লেখ্য, চাটমোহর থানার আগের ওসি মোঃ গোলাম মোস্তফা গত ৪ এপ্রিল বগুড়ার কাহালু থানা থেকে যোগদান করেছিলেন। জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা গোলাম মোস্তফা ৩০ এপ্রিল বদলি হয়ে গেলে তার স্থলাভিষিক্ত হন মোঃ অলিউর রহমান।
পুলিশের এই রদবদল চাটমোহর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করবে বলে স্থানীয়দের মধ্যে আশা করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...

মন্তব্য (০)