প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের রাস্তার পাশে একটি পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ভ্যান চালক ওমর ফারুক টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে। তিনি কয়েক বছর আগে খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হন।
জানা গেছে, সকালে সেঙ্গুয়া গ্রামে পুকুরে একটি মরদেহ দেখতে পেয়ে সরিষাবাড়ী পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল ৯ টার দিকে থানা পুলিশ ওই ভ্যান চালকের মরদেহটি উদ্ধার করে। তিনি কিভাবে মারা গেছেন তা জানতে মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ।
সরিষাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...

মন্তব্য (০)