ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদের ওপর নবনির্মিত ‘রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতু’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে এক অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সেতুটির উদ্বোধন করেন।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর মাধ্যমে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার, আলগী ইউনিয়ন এবং চুমুরদী ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সেতুর ফলে ভাঙ্গা থেকে পার্শ্ববর্তী নগরকান্দা ও মুকসুদপুর উপজেলায় যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।
দীর্ঘদিন ধরে কুমার নদ পারাপারে স্থানীয় বাসিন্দাদের খেয়া নৌকা ও ঝুঁকিপূর্ণ বাঁশের পুলের ওপর নির্ভর করতে হতো। নতুন এই স্থায়ী পাকা সেতুটি চালু হওয়ায় এলাকার কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তি অনেকটাই সহজ হবে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “কুমার নদের দুই প্রান্তের মানুষের যাতায়াতসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও জানান, ফরিদপুর-ভাঙ্গা সড়ক চার লেনে উন্নীতকরণ এবং রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ভাঙ্গার তাড়াইল পর্যন্ত বিভিন্ন সেতু-কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে।
চুমুরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাওছার ভূঁইয়া, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া সহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

মন্তব্য (০)