• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রী দিবারাত্রি পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: এমপি জসিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ আসনের এম,পি  আলহাজ জসিম উদ্দিন  আহমদ  বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিবারাত্রি পরিশ্রম করে  দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।দেশপ্রেমিক  মানুষ  বি,এন,পিকে ক্ষমতায় বসিয়েছে। বহু ষড়যন্ত্রকে উপেক্ষা করে  বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেনি। ৫  আগষ্টের পর দেশ বিরোধী শক্তি মাথাছড়া দিয়ে উঠেছিলে।  তারা  নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল।   কিন্তু  দেশপ্রেমিক মানুষ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে  দেশনেতা জনাব তারেক রহমানকে প্রধানন্ত্রীর মসনদে বসিয়েছেন।

আর আগামীতে  আমরা চট্টগ্রাম-১৪ কে  মডেল  সংসদীয় আসন    হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে  ভোট দিয়ে এম,পি বানিয়ে সংসদে পাঠিয়েছেন, দোহাজারী বাসীর জন্য যা যা করতে হয়,তা আমি কবর,  জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে আপনারা এক্যবদ্ধ হোন, আগামীতে স্থানীয় নির্বাচনে   জাতীয়তাবাদী  দলের ত্যাগী ,বিশ্বস্ত  ও আল্লাহকে ভয় করে এমন নেতাদেরকে  প্রতিনিধি করব।

চন্দনাইশ উপজেলা   বি,এন,পি ও অংগ সংগঠনের উদ্যোগে  দোহাজারী সদরে  ৩০ মে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর  ৪৫ তম শাহাদত বার্ষিকী  ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে  চট্টগ্রাম -১৪ আসনের এম,পি এসব কথা বলছিলেন।

এতে সভাপতিত্ব করেন, দোহাজারী   বি,এন,পির সাবেক সভাপতি  কামাল উদ্দিন, উদ্ধোধক ছিলেন, চন্দনাইশ উপজেলা বি,এনপির  সাবেক সা:সম্পাদক এম,এ ,হামেশ রাজু, বি,এন পি নেতা আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর , দোহাজারী  পৌর সভা যুবদলের সাবেক আহবায়ক ইফতিখার উদ্দিন চৌধুরী সুমন, সা:সম্পাদক মোজাম্মেল হক,সদস্য সচিব  বাবু খান,গাছবাড়ীয়া  কলেজের সাবেক ছাত্রদল  সহ-সভাপতি   তসলিম উদ্দিন,চট্টগ্রাম দ:জেলা ছাত্রদল  নতো  আবদুল্লাহ  আল-নোমান জিহাদ,   আমীর হোসেন, মাহফুজ, হেলাল উদ্দিন,শাহজাহান, মোরশেদুল আলম,আবদুল মন্নান ও  ফয়সাল মোহাম্মদ অভি   প্রমুখ   উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কুমার নদের ওপর নতুন সেতু উদ্বোধন: তিন উপজেলার য...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদের ওপর ...

image

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত,দুগ্ধ উৎপাদনে নারী খামারিদে...

নড়াইল প্রতিনিধি : “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের...

image

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক'র চেষ্টা বিজিবির কঠ...

বেনাপোল প্রতিনিধি : সীমান্ত আইন না মেনে কথিত ‘বাংলাদেশ...

image

লালমনিরহাটের পাচার হয়ে যাওয়া যুবকদের দেশে ফেরানো ও দোষ...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিহাটের পাটগ্রামে উচ্চ বেতনের চাক...

image

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি...

বেনাপোল প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের ...

  • company_logo