• সমগ্র বাংলা

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক'র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : সীমান্ত আইন না মেনে কথিত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের বেনাপোল সীমান্তে পুশব্যাক করার চেষ্টা করেছে। 

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর এবং রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগঁনা জেলার জয়ন্তীপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিদের।

তবে, এসব পুশইন হতে দেওয়া হবে না জানিয়েছেন, যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।

‘রাতভর সীমান্ত এলাকায় টহল জোরদার ছিলো' উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে যশোরের বেনাপোল সাদিপুর এবং রঘুনাথপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাতে টহলকালে বিজিবির সতর্ক অবস্থানে থাকায় তারা (বিএসএফ) সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার নম্বর ১৯/এস ৬ এর নিকটে ৮/১০ জনকে এবং রঘুনাথপুর সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে পুশব্যাকের চেষ্টা করেন। তাদেরকে শুণ্যরেখায় জড়ো করে রাখা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে বিএসএফ। ওই কর্মকর্তা বলেন, আমরাও সতর্ক রয়েছি। এটা কোনোভাবেই আমরা হতে দেব না।

ভারতীয় সীমান্তের বিপরীতে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিজিবি কর্মকর্তা বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ৮/ ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। #

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তান...

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার স...

image

পাবনায় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবকক...

image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

  • company_logo