• সমগ্র বাংলা

লালমনিরহাটের পাচার হয়ে যাওয়া যুবকদের দেশে ফেরানো ও দোষীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিহাটের পাটগ্রামে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে রাশিয়ায়  রুশ সেনাবাহিনীতে বিক্রি করা ও নিরাপদে তাদের  দেশে ফিরিয়ে আনা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার। 

আজ সোমবার পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে দুই ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে, স্থানীয় দালাল চক্র চাকরির প্রলোভন দেখে জনপ্রতি  ৯/১০ লাখ টাকার বিনিময়ে গত ৭ মে তারা রাশিয়ায় পাড়ি জমান। রাশিয়ায় গিয়ে চার যুবক রুস সেনাবাহিনীর কাছে বিক্রি হওয়ার বিষয় জানতে পারে পরিবারকে সংবাদ দিলে পরিবার তাদের ফিরে আনার জন্য প্রশাসনের কাছে সাহায্য জানান। 

এই ঘটনায় দালাল চক্রের ৩ সদস্যের নামে ভুক্তভোগী পরিবার পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় পৌঁছানোর পর ওই যুবকেরা বুঝতে পারেন যে তাদের প্রতিশ্রুত চাকরিতে নয়, বরং রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এ অবস্থায় তারা চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন স্বজনরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মানবপাচার ও প্রতারণার মাধ্যমে যুবকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো অত্যন্ত গুরুতর অপরাধ। তারা দ্রুত সরকারি পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে চার যুবককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। 

মন্তব্য (০)





image

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক'র চেষ্টা বিজিবির কঠ...

বেনাপোল প্রতিনিধি : সীমান্ত আইন না মেনে কথিত ‘বাংলাদেশ...

image

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি...

বেনাপোল প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের ...

image

ইদে দুর্ভোগ কমাতে রাণীনগরের রাজপথে ট্রাফিকের ভূমিকায় আনসা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে যানজট নিরসনে ও আগত পর্যটকদে...

image

চাটমোহর ও আটঘরিয়া থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপা...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা ও আটঘরিয়া থানা আকস্মি...

image

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও স...

  • company_logo