• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘ইরানের ওপর এখনো যুদ্ধের ছায়া, প্রস্তুত সশস্ত্র বাহিনী’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের ওপর এখনো যুদ্ধের কালো ছায়া বিরাজ করছে এবং দেশের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক বিন্যাস এবং এই সংক্রান্ত চলমান আলোচনা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এগিয়ে চলছে। ইরানবাসীকে ক্ষেপণাস্ত্রের মূল চালিকাশক্তি বা ‘জ্বালানি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিষয়েও কথা বলেন মোহাজেরানি। তিনি দাবি করেন, সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ-অবরোধের তীব্র সমালোচনা করে একে এক ধরণের ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দেন তিনি।

এই মার্কিন অবরোধের কারণে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই মুখপাত্র। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং বাজারে পণ্যের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিশেষভাবে মনোনিবেশ করছে বলেও তিনি আশ্বস্ত করেন।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo