• সমগ্র বাংলা

চন্দনাইশে অনিশ্চয়তার মূখে এতিমখানা নির্মাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশে অনিশ্চয়তার মূখে এতিমখানা নির্মাণ। জানা যায়, চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান মোঃ মোজাহেরুল কাদের তার পিতার নিকট হতে হেবা সূত্রে প্রাপ্ত জমিতে একটি এতিমখানা /মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সভা অনুষ্ঠিত হয় এবং শাহ মজিদিয়া রশিদিয়া ফারুকীয়া এতিমখানা  নির্মানের জন্য মাটি ভরাট ও মাচা তৈরির কাজ সম্পন্ন হলে এতিমখানার পার্শবর্তী জায়গার মালিক নাজির গং  বাধা প্রদান করলে ১৮ এপ্রিল চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  উভয় পক্ষকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তার নির্দেশনায় উভয় পক্ষের নিয়োগকৃত সার্ভেয়াররা জমি পরিমাপ করে ২৮ মে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মাদ্রাসা প্রতিষ্ঠানের দখলে বিরোধীয় পক্ষের কোনো জমি পাওয়া যায়নি বলে জানা যায়। বরং প্রতিষ্ঠান পক্ষ তাদের আরও কিছু জমি প্রাপ্য বলে সার্ভেয়ার প্রতিবেদনে প্রকাশ করেন। এদিকে পুলিশের সিদ্ধান্তমতে এতিমখানায় টিন লাগাতে গেলে 

বিরোধীয় পক্ষ নির্মাণকাজে বাধা প্রদান করলে সংবাদ পেয়ে  ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বাধা প্রদানকারীদের মারমুখী অবস্থান পর্যবেক্ষণ করে বাঁধা প্রদানকারীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে এতিমখানা নির্মানের বাধা প্রদানকারীদের বিরুদ্ধে  পুলিশ বাদী হয়ে পৃথক একটি জিডি দায়ের করে বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য পক্ষগণকে থানায় ডাকা হলে প্রতিষ্টান নির্মানকারী পক্ষ বার বার হাজির হলেও অপর পক্ষ হাজির হওয়ার কথা দিয়ে কালেক্ষেপন করতে থাকে। এবং উভয় পক্ষের সার্বিয়ারগণের পরিমাপ প্রতিবেদন মতে জায়গা ছেড়ে দিতে হবে এ ভয়ে থানায় আহুত বৈঠকে হাজির না হয়ে 

 গত ৪ জুন পটিয়া আদালতে নাজির গং অপর-৬৬/২০২৫ নং একটি দেওয়ানী মামলা দায়ের করেন। একই দিনে থানায় জিডি নং- ২০৫ দায়ের করা হয়, যেখানে ২৩ মে সংঘটিত একটি কথিত ঘটনার অভিযোগ আনা হয়। 

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে যে,  জিডিতে উল্লেখিত তারিখে এমন কোনো ঘটনা ঘটেনি। কথিত জিডির বিবাদী বাড়ি থেকে দূরে উত্তর হাশিমপুর  ভাই খলিফা পাড়া রহমানিয়া জামে মসজিদের খতিব ও সংযুক্ত হেফজুল কোরআন ফাউন্ডেশন মাদরাসায় এ সময় দায়িত্বরত ছিলেন এবং জিডিতে উল্লেখিত তারিখ ও সময়ে তাহার কোন সন্তান বাড়িতেও ছিলেন না। 

বর্তমানে বিষয়টি আদালত ও থানার তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য যে এতিমখানা প্রতিষ্টার অনুমোদনের জন্য ১২ মে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন জমা করা হয় যার ডকেট ২৫৩৭ এবং তারিখ ১৩/০৫/২০২৫ তবে ভুক্তভোগী ও এলাকার সচেতন মহলের প্রশ্ন এতিমখানাটি কি আদৌ নির্মিত হবে?

মন্তব্য (০)





image

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী: ফরিদপুরে ৫০০ অসহায় ম...

ফরিদপুর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত...

image

পাবনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক...

পাবনা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম স...

image

বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএস...

বগুড়া প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবন...

image

শার্শার উলাশী ফোরকানিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশী ফোরকানিয়া মা...

image

দিনাজপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহি নারী নিহত, চালক...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটর...

  • company_logo