• সমগ্র বাংলা

মোটর সাইকেল পরিনত হলো মরন সাইকেলে, নিভে গেল দুই বন্ধুর প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘদিনের আবদার ছিল পছন্দের মডেলের প্রিয় মোটর সাইকেলের। গত বছরের ২২মে একমাত্র ছেলে আবদার পুরন করেন চিকিৎসক পিতা। এক বছরের মাথায় সেই মোটর সাইকেল পরিনত হয়েছে মরন সাইকেলে। গতকাল ৩০ মে শনিবার সন্ধ্যা লগ্নে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কায় প্রাণ হারিয়েছে মোটর সাইকেল চালক জাবির খালেদ। সঙ্গে নিভে গেছে বন্ধু রিয়াদ হোসেনের প্রাণ। 

নিহত জাবির খালেদ (১৮) চিরিরবন্দরের বাসিন্দা বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক (সার্জন) ডাঃ আশরাফ খালেদ সাগরের একমাত্র ছেলে। একই সঙ্গে নিহত প্রিয় বন্ধু রিয়াদ হোসেন চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে। 

জানা গেছে, দুই বন্ধু চিরিরবন্দরের আমেনা বাকী মডেল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

গতকাল ৩০ মে শনিবার সন্ধ্যার দিকে দিনাজপুর রংপুর মহা সড়কের ফতেজংপুর ইউনিয়নের চাম্পাতলী এলাকায় দশমাইল হাইওয়ে পুলিশ থানার পশ্চিম পার্শ্বে গাড়োডাঙ্গি ব্রীজে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তীব্র গতির ইয়ামাহা (R15) মডেলের চালক জাবির খালেদ এবং আরোহি তার ঘনিষ্ঠ বন্ধু রিয়াদ হোসেনের হাড়হাড্ডি ভেঙ্গে গুরুত্বর আহত হয়। সৈয়দপুরে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে রংপুরের ডক্টরস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি দুই বন্ধুকে। মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্বজনরা জানায়,  দীর্ঘদিন ধরে পছন্দের মডেলের মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল জাবির খালেদ।  ক্রয় করা মোটর সাইকেলের চাবি গ্রহনের একটি ছবি আল হামদুল্লিলাহ লিখে গত বছরের ২২ মে নিজের ফেসবুক পেছে আপলোর্ড করেছিল সে। বন্ধুকে সঙ্গে নিয়ে গতকাল শনিবার ঈদের আনন্দে সৈয়দপুরের দিকে ছুটছিল সে। কিন্তু গতি হারিয়ে একটি প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষে সেই আনন্দের স্থায়ীত্ব হারায়। 

দুই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবারে চলে শোকের মাতম। গভীর শোকে কাতর সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসীরা।

দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ নির্মল চন্দ্র মোহন্ত জানান, দুর্ঘটনার কারনে প্রাইভেট কারের চালককে আটকসহ জব্দ প্রাইভেটকার চিরিরবন্দর থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।

চিরিরবন্দর থানার ইনচার্জ  মাহমুদুন নবী জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে নিহত রিয়াদ হোসেনের চাচা আতাউর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাত ১২টার দিকে প্রাইভেটকার চালক ফটিক রায় সুমনকে (২২) আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ভাগ করে নিতে কৃষকের মাঠে শত মানুষের কর্মযজ্ঞ

নড়াইল প্রতিনিধি : ঈদ মানেই আনন্দ, মিলনমেলা আর উৎসবের আমেজ। ত...

image

পাবনার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে পু...

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে ...

image

বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম ...

বগুড়া প্রতিনিধি : ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় নয় ...

image

টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো ইয়াবাভর্তী নৌকা!

কক্সবাজার  প্রতিনিধি : টেকনাফের নাফ নদীতে একটি নৌকায় গু...

image

লালমনিরহাটে মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলা ও জরিমানা আদায়

লালমনিরহাট প্রতিনিধি: যাত্রী হয়রানি বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ...

  • company_logo