• সমগ্র বাংলা

পাবনায় এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর প্রাণের টানে বন্ধুদের বন্ধনে একটি দিন একসাথে মিলিত হলেন এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা। ঘুমভাঙা ভোরের এক অন্য আলোর সকাল থেকে দিনভর নানা আয়োজন আর হৃদয়ভরা  আনন্দ আড্ডায় মেতে ওঠেন আকাশের নীল গায়ে পড়ে । 

"স্মৃতির টানে বন্ধুত্বের বন্ধনে" এই স্নিগ্ধ কন্ঠ স্বরে শুক্রবার (২৯ মে) পাবনার চাটমোহরে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল ৮টায় বালুচর খেলার মাঠের সবুজ ঘাসের গালিচায় পা রাখেন সবাই। এর পর 

টোকেন সংগ্রহ ও গেঞ্জি বিতরণের মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। শরীরে নীলরঙা সাদা কলারের গেঞ্জি পড়ে বন্ধুরা গ্রুপ ফটো সেশানে আবারে ক্যামেরার ফোকাসে স্মৃতির এলবামে আটকান। 

এর পর ঠিক সকাল সাড়ে ৯টায় সেই নীল আকাশের নিচে নীল সাদা কলার টি শার্ট পড়ে আদি বাংলার সাংস্কৃতির বাদ্য বাজনার তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বালুচর মাঠ থেকে শুরু হয়ে পৌরসদরের স্টার মোড়, আফ্রাতপাড়া, শাপলা সংঘ কর্মকার পাড়া, হরিসভা রোড হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বালুচর মাঠে গিয়ে শেষ হয় র‌্যালি।

এরপর সকাল সাড়ে ১০টায় বন্ধুরা দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলার আনন্দে মেতে ওঠেন।

দুপুর ২টায় উপজেলা চত্বরে প্রীতিভোজে মিলিত হন তারা। ভোজের পরে মুক্ত আকাশের মত বন্ধুদের স্মৃতিচারণ ও আড্ডা পর্বে মেতে উঠেন ফের । এ সময় বন্ধুরা নিজেদের স্কুলজীবনের নানারকম স্মৃতিচারণ করেন হো হো হেসে উঠেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। 

বিকালে পরিবারের সদস্যদের জন্য বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়।

ইতি মধ্যে আকাশে বুকে যেন শ্রাবণের মেঘ জমে যায়। সেই সুরমাকালো মেঘ থেকে ঝড়ে পড়ে বৃষ্টি। সন্ধ্যা নামার আগ দিয়ে উপজেলা চত্তরের বৃক্ষগুলো সবুজ হয়ে উঠে স্নিগ্ধতায় ভরে উঠে চারিপাশ। আকাশে তখন মধু পূর্ণীমার নরম আলো। মঞ্চে মৃদু আলো। শুর হয় শিক্ষদের সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এ সময় চাটমোহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আরসিএন এন্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম (অবঃ), শিক্ষক আবু বক্কার সহ চার শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের পক্ষ থেকে আবেগ তারিত কন্ঠে অনুষ্ঠান ঘিরে কথা বলেন আবু বক্কার স্যার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হয় সারাদিনব্যাপী এই আনন্দ যজ্ঞ ।

মন্তব্য (০)





  • company_logo