• লিড নিউজ
  • জাতীয়

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, কেউ যাচ্ছেন বাড়িতে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে অনেকে আগেভাগেই ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। আবার অনেকেই ঈদ শেষে বাড়ি যেতে দেখা গেছে। যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্ট্যান্ড ঘুরে এমন দৃশ্য দেখা যায়, স্টেশন এলাকায় বেড়েছে মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীদের ভিড়। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে। 

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই যাত্রীরা হুড়মুড় করে নামছেন। তারা দ্রুত ব্যাগ-লাগেজ নিয়ে স্টেশন ছাড়ছেন। এসময় স্টেশনের কুলিদেরও ব্যস্ত হয়ে উঠতে দেখা যায়।

শুধু ঈদের ফিরতি যাত্রাই নয়, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। কমলাপুর রেলস্টেশনে আজ তেমন যাত্রীদেরও দেখা মিলেছে। তারা বলছেন, অনেকে ঈদের দ্বিতীয় দিন পশু কুরবানি দিয়েছেন। ফলে সবকিছু গুয়ে বাড়ি ফিরতে তাদের দেরি হয়ে গেছে। 

সিলেটগামী ট্রেনের এক যাত্রী বলেন, আমাদের এক ঈদে ছুটি হয়। গত ঈদে ছুটি কাটিয়েছিলাম। এবার ঈদে ডিউটি করেছি। ডিউটি শেষ করে আজ থেকে ছুটিতে যাচ্ছি।

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী বলেন, সকালে ফিরতিযাত্রার মানুষের চাপ ছিল। আপাতত কিছুটা কম। তবে এখনো সেভাবে মানুষের ফেরা শুরু হয়নি। দুদিন পর স্টেশনে পা ফেলা যাবে না। এখন ফিরছে, তবে তুলনামূলক কম।

মন্তব্য (০)





image

‎আমরা কেবল ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলে ছেড়ে দেইনি, অঙ্গীকার ...

নিউজ ডেস্কঃ চব্বিশের (২০২৪) জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক ...

image

‎জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আ...

image

নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে...

image

তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা ক...

বাকৃবি প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মস...

  • company_logo