ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ৩০টি শিশু।
বর্তমানে জেলাটিতে মোট ১২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে আশার কথা হলো, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
শুক্রবার (২৯ মে) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর মধ্যে রয়েছে— রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ছেলে আয়ান ( ৯ মাস) ও ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (৩ মাস) বয়সী।
তারা দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ফরিদপুর ও তার আশেপাশের বিভিন্ন জেলার বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত জেলাটির হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ৯৯২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৮৩১ জন।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...
নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...
দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

মন্তব্য (০)