• সমগ্র বাংলা

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি সৈয়দ আশরাফ আলী (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবন আলীর ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল বুধবার (২৭ মে) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতর তিনি তীব্র অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, নিহত আশরাফ আলীর বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারীসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া ছয়টি মামলায় সাজার আদেশ ছিল। এর মধ্যে

একটি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা।অপর একটি মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা। এছাড়াও বাকি ৪টি মামলাতেও তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, "কয়েদি সৈয়দ আশরাফ আলী হৃদরোগসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান...

নওগাঁ প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার...

image

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ,আহত-১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারা...

image

চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা ছাত্রী ...

দিনাজপুর প্রতিনিধি : চিকিৎসার অর্থের অভাবে মৃত্যুর সঙ্গে প্র...

image

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা ...

  • company_logo