ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরছে লালমনিরহাটের মানুষ। কর্মস্থল ঢাকা থেকে রওয়ানা হয়ে দীর্ঘ পথে কোনরকম ভোগান্তি আর হয়রানি ছাড়া নিরাপদে গ্রামের ফিরতে পেরে মানুষ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
বাস ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুখরিত হয়ে উঠছে গ্রামের হাট বাজারগুলো। এবারের ঈদে বাস ট্রেনে অতিরিক্ত ভাড়া না নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
ঈদের ছুটিতে আসা নাজনীন আক্তার ও রমজান আলী জানান,অন্যান্য বছরগুলোর তুলনায় এবার ঈদ যাত্রায় ভোগান্তি অনেক কম হয়েছে। তাছাড়াও টিকেট কাটতে সহজ হয়েছে। অনেকে বাস ট্রেনের টিকিট না পেয়ে দাঁড়িয়ে বা ট্রাকে চড়ে বাড়িতে ফিরছে।
মহাসড়কগুলোতে পুলিশের বাড়তি নিরাপত্তা থাকায় দুর্ঘটনার হার কমেছে অনেক। তাছাড়াও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।পরিবার-পরিজনের সাথে ঈদ উৎসব কাটিয়ে আবারো নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা ব্যক্ত করছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...

মন্তব্য (০)