• সমগ্র বাংলা

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদারি-র‌্যাব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১৩। ঈদের প্রধান জামাত, পশুর হাট, মহাসড়ক ও টার্মিনালকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।

বুধবার (২৭ মে)সকালে রংপুর নগরীর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি বলেন,“বাংলাদেশ আমার অহংকার”এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারীসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।একইসঙ্গে ঈদ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতেও র‌্যাব সবসময় সক্রিয় রয়েছে।
 
র‌্যাব জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুর জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। বিষয়টি বিবেচনায় রেখে ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে।-

এছাড়াও রংপুর মহানগরীর অন্যান্য ঈদগাহ মাঠেও র‍্যাব-১৩ এর টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধে র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবেন। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিমও মোতায়েন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদকে কেন্দ্র করে রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১৩। পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় পশুর হাটে মানুষের ব্যাপক সমাগমকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও জাল টাকা চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে জাল টাকা শনাক্তে হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করে সহায়তা প্রদান করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি ও কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।

এছাড়া যানজট নিয়ন্ত্রণ ও পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানানো হয়।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও র‌্যাব-১৩ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মহাসড়ক ও বিভিন্ন বাস টার্মিনালে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

রংপুরে অনাকাঙ্ক্ষিত ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বেআইনি পণ্য ও সন্দেহজনক বস্তু পরিবহন ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

এসময় পুলিশের সঙ্গে সমন্বয় করে চিহ্নিত ছিনতাইকারী ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর পক্ষ থেকে যেকোনো তথ্য বা সহায়তার জন্য কন্ট্রোল রুমের মোবাইল নম্বর (০১৭৭৭৭১১৩৯৯)-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

র‍্যাবের আশা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় রংপুরে আসন্ন ঈদুল আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

 

মন্তব্য (০)





image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

image

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশো...

  • company_logo