• সমগ্র বাংলা

ঈদেও পরিচ্ছন্নতার যোদ্ধাদের পাশে রাসিক, ৮ শতাধিক কর্মী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নগর পরিচ্ছন্নতা ও জনসেবায় প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাওয়া কর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমির হলরুমে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা বিভাগের সদস্য, শ্রমিক নেতা ও পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার হিসেবে কর্মীদের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরে প্রায় আট শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। উপহার ও চেক হাতে পেয়ে কর্মীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অপরিসীম। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা নগরের রাস্তাঘাট, ড্রেন ও আবর্জনা পরিষ্কারে কাজ করে যাচ্ছেন। ঈদ, পূজা কিংবা অন্য কোনো উৎসবেও তাদের দায়িত্ব থেমে থাকে না। নগরবাসী যখন পরিবারের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত থাকেন, তখনও পরিচ্ছন্নতা কর্মীরা নগরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে কাজ করেন।

বক্তারা আরও বলেন, সমাজে অনেক সময় এই শ্রমজীবী মানুষদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। অথচ একটি সুস্থ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরজীবন নিশ্চিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের পাশে দাঁড়ানো, মর্যাদা দেওয়া এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন বলেন, “পরিচ্ছন্নতা কর্মীরাই শহরের নীরব যোদ্ধা। তারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে নগরকে পরিচ্ছন্ন রাখছেন। তাদের শ্রম ও ত্যাগের কারণেই নগরবাসী একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারছে। প্রধানমন্ত্রী তাদের কষ্ট ও অবদানের কথা বিবেচনা করেই এই ঈদ উপহার পাঠিয়েছেন। এটি শুধু উপহার নয়, তাদের প্রতি রাষ্ট্রের ভালোবাসা ও সম্মানের প্রতীক।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশ উন্নয়নে রংপুর সিটি কর্পোরেশনও কাজ করে যাচ্ছে। আমরা চাই, তারা মর্যাদার সঙ্গে কাজ করুক এবং সমাজে যথাযথ সম্মান পাক।”

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের ছাড়া একটি শহরের স্বাভাবিক জীবনযাত্রা কল্পনা করা যায় না। তারা প্রতিদিন যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তা সত্যিই প্রশংসনীয়। ঈদের এই আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।”

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান বলেন, “পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিকূল পরিবেশেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নগরবাসীর সুস্থ জীবন নিশ্চিত করতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাব।”

সম্পত্তি কর্মকর্তা রুমেল রানাও পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের কথা তুলে ধরে বলেন, তাদের শ্রমের কারণেই নগরবাসী প্রতিদিন একটি পরিচ্ছন্ন পরিবেশ পাচ্ছেন।

উপহার পাওয়া কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী জানান, ঈদের আগে এমন উপহার পেয়ে তারা খুবই আনন্দিত। তারা বলেন, সরকার ও সিটি কর্পোরেশন তাদের কথা ভাবছে-এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অনেকেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী ও চেক বিতরণ করা হয়। পুরো আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের মতে, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের কর্মস্পৃহা আরও বাড়াবে।

মন্তব্য (০)





image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

image

দিনাজপুরে দুইদিনে ঝড়ে নিহত ২ ব্যপক ক্ষয়ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশো...

image

মানিকগঞ্জ গ্যাসবাহী লরির স‌ঙ্গে সংঘ‌র্ষে যাত্রীবাহী বাসে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : ঢাকা-আরিচা মহাসড়কের ...

  • company_logo