ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে জাল নোট ছাপার সরঞ্জামসহ দুই ব্যাক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে টেকনাফ ২৬ নং জাদিমুরা ক্যাম্পের ব্লক- ডি/৩ এর আবুল কালামের ছেলে
আজিজুর আহম্মদ ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের আলা উদ্দীনের ছেলে নাজমুল (২৭)।
২৪ মে রবিবার টেকনাফ জাদিমুরা বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া (২৪ মে) রবিবার রাত সাড়ে ৮ টার সময় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা সূত্রে টেকনাফ ব্যাটালিয়ন জানতে পারে যে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের কোনো একটি স্থানে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে কোরবানির হাটে বিপণনের জন্য এবং বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য বিপুল পরিমাণ জাল টাকার নোট প্রস্তুত করা হচ্ছে এবং প্রস্তুতকৃত জাল নোট দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিগত এক সপ্তাহ ধরে জাদিমুরা বাজার সংলগ্ন লেদা ও দমদমিয়া এলাকায় ২ বিজিবি এর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। একই সাথে প্রযুক্তিগত সার্ভেল্যান্সের মাধ্যমে জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী একটি চক্রকে শনাক্ত করা হয়। তথ্য পর্যবেক্ষণ ও যাচাই বাছাই শেষে
২৪ মে রবিবার সকাল ৯ টা হতে আনুমানিক দুপুর ২ টার সময় পর্যন্ত বিজিবির একটি বিশেষ গোয়েন্দা দল জাদিমুরা বাজার, মুচনী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রণকৌশলগত অবস্থান গ্রহণ করে।
২ জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি অটোরিকশাযোগে জাল নোট প্রস্তুতকারী কারখানায় আসতে দেখে। কিছুক্ষণ পর তারা উক্ত স্থান ত্যাগ করে হ্নীলার দিকে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুইটি কালার প্রিন্টার, ৫১ লক্ষ ৩৪ হাজার "শ জাল টাকার নোট, জাল নোট তৈরির কাঁচামাল, জাল টাকা কাটার মেশিন ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন...
কক্সবাজার প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)