• সমগ্র বাংলা

ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

রোববার (২৪ মে) সকাল ১১টায় নগরীর ছোটবাজার এলাকায় Islami Bank Bangladesh PLC ময়মনসিংহ শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তারা বিশেষভাবে S Alam Group–এর মাধ্যমে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একইসঙ্গে ব্যাংকিং খাতে দলীয়করণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা “পাচারকৃত অর্থ ফিরিয়ে দাও”, “আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানি না, মানব না”, “ব্যাংক লুটেরা ও তাদের দোসরদের পুনর্বাসন বন্ধ কর”, এবং “ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আদর্শ শিক্ষক পরিষদ ময়মনসিংহ শাখার সেক্রেটারি অধ্যাপক আল হেলাল তালুকদার, নারী নেত্রী লুৎফা আক্তার লিটা, লায়লা বিলকিস, ব্যবসায়ী আমিন আকবরী, ডা. আসাদুজ্জামান, অধ্যাপক শফিকুল ইসলাম ও অধ্যাপক সাইফুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে পাচার হওয়া অর্থ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

মন্তব্য (০)





image

পাবনায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়...

পাবনা প্রতিনিধি : ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে...

image

পাবনায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণ...

image

রাণীনগরে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে মানবিক সহায়তার চেক ব...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে নিহত তিন ব্যক্তির ...

image

চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পর...

image

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকতকে লক্ষ্য করে...

কক্সবাজার প্রতিনিধি :  কক্সবাজার আদালত প্রাঙ্গণে হাজির...

  • company_logo