• সমগ্র বাংলা

রাণীনগরে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে নিহত তিন ব্যক্তির পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের মাঝে চেক তুলে দেন নওগাঁ-৬ আসনের সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ২০হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, থানার ওসি, জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার উপজেলার পারইল গ্রামের জ্যাঠাইল মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে দাদা আক্কাস ফকির ও নাতি তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলো। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়। অপরদিকে বৃষ্টি পড়ার সময় উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।

এর আগে উপজেলার মে, ২০২৬ মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি সারা দেশের সঙ্গে উপজেলাতেও চুরি ও ছিনতাইসহ আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ার বিষয়ে প্রধান অতিথি উদ্বেগ প্রকাশ করেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সকল শ্রেণিপেশার মানুষকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বলেন উপজেলার সকল কিছু ঠিক রাখার দায়ভার শুধুমাত্র পুলিশ আর প্রশাসনের একার দায়িত্ব নয় প্রতিটি মানুষকে যার যার স্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। একটি সৃমদ্ধশালী ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে হলে শুধুমাত্র একে অপরকে দোষারোপ করা নয় একে অপরকে শ্রদ্ধা করাসহ প্রতিটি কাজে নিজেদের সাধ্যমতো সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়...

পাবনা প্রতিনিধি : ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে...

image

ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে ময়মনসিংহে মান...

ময়মনসিংহ প্রতিনিধি : ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচারকৃত অর্থ দে...

image

পাবনায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণ...

image

চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পর...

image

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকতকে লক্ষ্য করে...

কক্সবাজার প্রতিনিধি :  কক্সবাজার আদালত প্রাঙ্গণে হাজির...

  • company_logo