• লিড নিউজ
  • জাতীয়

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড দুঃখজনক ও অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার বিচার করা হবে। 

তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। 

প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন-কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা আইনের শাসনে বাধা দিচ্ছে। আইনকে বাধাগ্রস্ত করছে। 

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে। এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকদের সমস্যা, খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না। তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকের-মানুষের।

তিনি বলেন, যারা দেশে অরাজকতা করছে, তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের আতাত আছে।

সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন শাজাহান নামে তৎকালীন যুবদলের স্থানীয় সভাপতি। ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই খালটি খনন করতে এসেছিলেন, তখনও তিনি তার সঙ্গে ছিলেন। সেই একই স্থানে একই খাল খনন ও পুনঃখনন কর্মসূচিতে থাকতে পেরে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি। 

পরে প্রধানমন্ত্রী ত্রিশাল দরিরামপুর নজরুল মঞ্চের উদ্দেশে রওনা দেন। বিকাল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত দরিমরামপুর নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

মন্তব্য (০)





image

সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্...

নিউজ ডেস্ক : সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্...

image

হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

নিউজ ডেস্ক : হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্...

image

২৩ মে থেকে ২ জুন বাল্কহেড চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী চলাচল ন...

image

‎রামিসা হত্যা অত্যন্ত হৃদয়বিদারক, নিয়ম মেনেই অন্যায়কার...

নিউজ ডেস্কঃ রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক উল্লে...

image

‎গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

নিউজ ডেস্কঃ গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে সতর্কবার্তা...

  • company_logo