• সমগ্র বাংলা

ঢাকা উত্তর-দক্ষিণের ২৯ হাটের ডিএলএসের চার দিন ব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি সেবা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) রাজধানীর মোট ২৯টি কোরবানির হাটে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনা করছে। 

ডিএলএসের উদ্যোগে পরিচালিত ওই মেডিকেল টিমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) ও গণ বিশ্ববিদ্যালয়ের(গবি) মোট ৮৭ জন শিক্ষার্থী ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে অংশ নিয়েছেন। তারা দায়িত্বরত অফিসার ও সিনিয়র ভেটেরিনারিদের সঙ্গে মিলিয়ে হাটের ভেতরে ভ্রাম্যমাণ সেবা প্রদান করছেন।

শনিবার (২৩ মে) সকাল থেকে আগামী ২৬ মে পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার দিনব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি হাট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮টি হাটে এই সেবার আওতায় প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি মেডিকেল সহায়তা প্রদানের কার্যক্রম পরিচালিত হবে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নং হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভেটেরিনারিয়ান ডা. মোঃ সাইফুল্লাহ মাহমুদ বলেন, “এখানে আমরা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ পরিহার করে চিকিৎসা করছি এবং প্রতিটি ক্ষেত্রে বিকল্প, নিরাপদ ও বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসরণ করছি। এর ফলে শুধু প্রাণীর স্বাস্থ্যই সুরক্ষিত হবে না; সংক্রমণের ঝুঁকি কমে জনস্বাস্থ্যের নিরাপত্তাও নিশ্চিত হবে, এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও হ্রাস পাবে। প্রাণিসম্পদের নির্দেশনায় আমরা এই সমন্বিত পদ্ধতির মাধ্যমে ‘ওয়ান হেলথ’ নীতির বাস্তবায়ন নিশ্চিত করতে চাই পশু, মানুষ ও পরিবেশের সম্মিলিত স্বাস্থ্যের জন্য।”

ওই হাটের ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক, বাকৃবির শিক্ষার্থী মো. আশিকুজ্জামান বলেন, “ইন্টার্ন হিসেবে এখানে কাজ করে বাস্তব অনুশীলনের সুযোগ পাচ্ছি। রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা প্রদান ও রোগপ্রতিরোধমূলক ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করছি। একই সঙ্গে আমরা কৃষকদের সচেতন করে হাট ব্যবস্থাপনা এবং প্রাণী স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে কাজ করে যাচ্ছি, যা ভবিষ্যতে আমার পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে।”

উত্তর সিটি কর্পোরেশনের দিয়াবাড়ি হাটের ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক বাকৃবির শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, “হাটে এসে আমি দেখেছি যে অনেক প্রাণী ছোট ছোট আঘাত কিংবা স্ট্রেসে রয়েছে যেগুলো দ্রুত সনাক্ত ও চিকিৎসা না করলে সমস্যা বাড়ে। আমরা প্রথমে দ্রুত ফিজিক্যাল চেকআপ করে ঝুঁকিপূর্ণ প্রাণী আলাদা রাখার পরামর্শ দিচ্ছি, ক্ষত-বালাই করছি এবং মালিকদের প্রয়োজনীয় ঘরোয়া যত্ন এবং চিকিৎসা-পরামর্শ দিচ্ছি। এতে কেবল রোগ তাড়াতাড়ি নিয়ন্ত্রিত হবে না বরং ক্রেতা-বিক্রেতাদেরও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।”

ভেটেরিনারি মেডিকেল টিমের কেন্দ্রীয় সমন্বয় টিমের কর্মকর্তা ড. মোঃ সফিকুর রহমান বলেন, “আমাদের টিমের মূল লক্ষ্য হলো কোরবানির হাটগুলোতে জনস্বাস্থ্য ও প্রাণী স্বাস্থ্য রক্ষা করা। প্রতিটি হাটে পর্যাপ্ত ওষুধ, জরুরি সরঞ্জাম ও তথ্যবহুল লিফলেট সরবরাহ করা হয়েছে। টিমগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে এবং কোরবানির প্রধান দিনগুলোতে কার্যক্রম আরও বাড়ানো হবে যাতে কোনও ধরনের জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ শাহজামান খান বলেন, হাটগুলোতে প্রদানকৃত সেবার মধ্যে রয়েছে বিনামূল্যে ফিজিক্যাল চেকআপ, টিকাদান প্রয়োজনীয়তাসংক্রান্ত পরামর্শ, ক্ষত-বালাই এবং সংক্রমণজনিত সমস্যা শনাক্ত করে তাৎক্ষণিক চিকিৎসা। এছাড়া প্রয়োজনবোধে মালিককে প্রাণী আলাদা রাখার নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। প্রাণিকল্যাণ আইন–২০১৯ বাস্তবায়ন, কোরবানির প্রাণী পরিবহন বিধি, কৃত্রিমভাবে মোটাতাজাকৃত বা অসুস্থ প্রাণী ক্রয় না করার বিষয়ে ও সুস্থ প্রাণী কেনাবেচা সংক্রান্ত দিকনির্দেশনা সম্বলিত লিফলেট ও পোস্টারও বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, কোরবানির সময় প্রাণী সমাগম বেড়ে যাওয়ায় রোগ-রোগাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই জেলা-উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের এ ধরনের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিমের কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোরবানির প্রধান দিনগুলোতে সেবার পরিধি বাড়িয়ে আরও তৎপরতা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে পুকুরে তলিয়ে ৩ বছরের শিশুর প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর পাশের পুকুরের ...

image

ঈদযাত্রায় বেরোবির বিশেষ বাস সেবা,স্বস্তিতে শিক্ষার্থীরা

রংপুর ব্যুরো: আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে স...

image

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সাটুরিয়ায় ১০ মেট্রিক টন লবণ ...

মানিকগঞ্জ প্রতিনিধি: প‌বিত্র ঈদুল আযহার কোরবানির পশুর চ...

image

শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডসহ নারী ও শিশু নির্যানতকারীদ...

দিনাজপুর প্রতিনিধিঃ শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডসহ সারাদেশে ...

image

শিশু নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি ঢাকায় শিশু রামিসা সহ সারাদেশ...

  • company_logo