ফাইল ছবি
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় পল্লী বিদ্যুৎ অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকেরা অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৩ মে এর মধ্যে বিল পরিশোধ করলে কোনো জরিমানা ছাড়াই বিল পরিশোধ করা যাবে। তবে সময়মতো বিল না দিলে পরবর্তী বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) যোগ হবে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফ...
নিউজ ডেস্কঃ জুলাই সনদে দেয়া ‘নোট অব ডিসেন্ট’-এ ক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসে...
নিউজ ডেস্কঃ বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যা...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,...

মন্তব্য (০)