ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ২০২৫-২০২৬ অর্থ বছরে চিকিৎসা নামে ২২৩ জন সুস্থ মানুষকে ১৪ লক্ষ টাকা আর্থিকভাবে অর্থবরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা পরিষদের নামে।যেখানে প্রকৃত পক্ষে কেউ অসুস্থ না। সরকারি অর্থ যেখানে উন্নয়নের কাজে লাগানোর কথা সেখানে নয়ছয় প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার অভিযোগ উঠেছে।
জেলা পরিষদ থেকে পাওয়া প্রাপ্ত ৯.০৩.২০২৬ ইং তারিখে স্বাক্ষরিত তালিকায় দেখা গেছে দারিদ্র্য ও অসুস্থ প্রকৃত সুবিধাভোগীদের আবেদনের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা থাকলেও অনেক সুস্থ সবল মানুষ এই সুবিধার আওতায় এসেছে। যাদের অনেকে শারীরিকভাবে অসুস্থ না এবং আর্থিকভাবে স্বাবলম্বী। তালিকায় নাম ব্যবহার করা হয়েছে এলাকাবাসীর পক্ষে কিংবা শুধু নাম ঠিকানাবিহীন,কিংবা ইফতার আয়োজন প্রসঙ্গে, আবার কতিপয় সমাজ সেবক নামে,কিংবা কতিপয় ব্যানারবিহীন সামাজিক সংগঠন,আবার কিছু সুস্থ গণমাধ্যমকর্মী এমনকি বাদ যায়নি জেলা পরিষদের কর্মচারীও।এমনকি এক ব্যক্তি একাধিক নাম ব্যবহার করে ও অর্থ তোলার অভিযোগ আছে।
ফলে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে তালিকায় চিকিৎসা জন্য বরাদ্দ লেখা থাকলেও তারা অনেকেই অসুস্থ না।এমন তালিকা ব্যবহার করে সরকারের অর্থবরাদ্দ দিয়ে শুধু শুধু সরকারি অর্থ অপচয়।
এবিষয়ে জেলা পরিষদের হিসাব রক্ষক মো ইসমাইল হোসেন বলেন,আমি এই সব জানিনা।স্যারেরা অনুমোদন দিয়েছে আমি শুধু স্বাক্ষর করে বিতরণ করেছি।তবে তার নামে অর্থবরাদ্দ বিষয়ে জানতে চাইলে প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যায়।
গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর কাছে অর্থবরাদ্দের বিষয় জানতে চাইলে তিনি বলেন,আমরা নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের অর্থবরাদ্দ দিয়েছি।এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর চ...
দিনাজপুর প্রতিনিধিঃ শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডসহ সারাদেশে ...
লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি ঢাকায় শিশু রামিসা সহ সারাদেশ...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জে ট্রা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে প্রলোভন ...

মন্তব্য (০)