• লিড নিউজ
  • জাতীয়

‎শিশু নির্যাতন-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাগুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ সরকারের স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, এসব ঘটনা দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের এক ভয়াবহ প্রতিফলন।

‎আজ (বৃহস্পতিবার, ২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি এই অমানবিক অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন।

‎মির্জা ফখরুল তার পোস্টে উল্লেখ করেন, অপরাধ দমনে শুধু আইন বা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। তিনি বলেন, ‘প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।’

‎ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে।’

‎তিনি মনে করেন, শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত, যেখানে শিশুরা কোনো প্রকার ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।

‎শিশুদের নিরাপত্তাকে দেশের ভাগ্যের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।’ তিনি দেশবাসীকে অপরাধমুক্ত ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...

image

বগুড়ায় ৪'শ একর জায়গায় বিসিক শিল্প পার্কের পরিকল্পনা: বাণি...

বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...

image

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...

  • company_logo