• আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের বার্তা পর্যালোচনা করছে তেহরান: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলমান সংঘাতের অবসানে ইরানের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তা বা জবাব এখন পর্যালোচনা করে দেখছে তেহরান। বৃহস্পতিবার (২১ মে) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা 'নূর নিউজ'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎প্রতিবেদনে বলা হয়, একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খসড়া নথির শব্দচয়ন ও শর্তাবলী নিয়ে পাকিস্তান সরকারের মাধ্যমে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দফায় দফায় গুরুত্বপূর্ণ বার্তা বিনিময় চলছে।
‎
‎ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরানের পক্ষ থেকে উত্থাপিত মূল ১৪ দফার ওপর ভিত্তি করে ইতিমধ্যেই বেশ কয়েকবার দুই দেশের মধ্যে বার্তা বিনিময় সম্পন্ন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং প্রতিক্রিয়া তেহরানের হাতে পৌঁছেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আমেরিকান পক্ষের মতামত ও দৃষ্টিভঙ্গি পেয়েছি এবং বর্তমানে তা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছি।
‎
‎উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে এবং সংঘাত এড়াতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাক-চ্যানেল কূটনীতি বা পরোক্ষ আলোচনা সচল রাখতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামাবাদ।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo