• শিক্ষা

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বেগম রোকেয়া 
বিশ্ববিদ্যালয় (বেরোবি),রংপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো’। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগে আয়োজিত এ এক্সপোতে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে এ আয়োজন ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

বুধবার (২০ মে,)সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সভায় দুই দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, আন্তর্জাতিক স্কলারশিপ এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চশিক্ষা প্রকল্প পরিচালক জাহানজেব খান, পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দেশগুলোর মধ্যে একাডেমিক সম্পর্ক জোরদার করা সময়ের দাবি। তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো শুধু একটি শিক্ষা মেলা নয়, এটি দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন।”

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক বৃত্তির সুযোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে আরও উৎসাহিত হবে।

এ সময় পাকিস্তানের উচ্চশিক্ষা প্রকল্প পরিচালক জাহানজেব খান বলেন,বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা তরুণ প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, আধুনিক গবেষণা সুবিধা এবং আকর্ষণীয় স্কলারশিপ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রয়েছে। আমরা চাই দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদান আরও বাড়ুক।”

তিনি আরও বলেন, ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের একাডেমিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

কমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল বলেন, শিক্ষা হচ্ছে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব জোরদারের অন্যতম কার্যকর মাধ্যম। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত ‘এডুকেশন এক্সপো’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

স্তানের ২০টি বিশ্ববিদ্যালয় পৃথক স্টলের মাধ্যমে তাদের একাডেমিক কার্যক্রম, বিভিন্ন বিভাগে ভর্তি প্রক্রিয়া, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা, স্কলারশিপ, গবেষণা কার্যক্রম ও আধুনিক শিক্ষা ব্যবস্থার নানা দিক তুলে ধরে। স্টলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এ ধরনের আন্তর্জাতিক শিক্ষা মেলা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা এবং বৃত্তি সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ তৈরি হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ আয়োজন শুধু শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেনি, বরং আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

মন্তব্য (০)





image

শিক্ষা শুধু সনদপত্র নয়, এটি মূল্যবোধ ও চরিত্র গঠনের যাত্র...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বি...

image

দেশের সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য মাউশির জরুরি নির...

নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধ...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের শহিদ জিয়া ও ...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

‎ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র

নিউজ ডেস্কঃ সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান ক...

image

‎ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

  • company_logo