• জাতীয়

‎বাংলাদেশের ডেইরী ও খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে বিনিয়োগের আহ্বান

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি তাসকীন আহমেদ এবং শ্রীলংকায় নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন-এর মধ্যকার সৌজন্য সাক্ষাৎ অদ্য ২০ মে, ২০২৬ তারিখে ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডেইরী, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ডে নিউজিল্যান্ড ˆবশ্বিক মানদন্ডের বিবেচনায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং  বাংলাদেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও প্রাণিখাদ্য উৎপাদন, ডেইরি খামারের আধুনিকায়ন, গবাদিপশুর উন্নত জাত উন্নয়ন, মৎস, ভেটেরিনারি প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশকে সহায়তার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য এবং খাদ্যপণ্যের সাপ্লাইচেইন ব্যবস্থাপনা, পানি ও জালবায়ু ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি খাতের উন্নয়নে নিউজিল্যান্ডের বেসরকারিখাতকে একক ও যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা চেম্বার সভাপতি। ২০২৫ অর্থবছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯৭.৪৩ মিলিয়ন মার্কিন ডলার, তবে দ্বিপাক্ষিক বাণিজ্যের অধিকতর উন্নয়নে বাংলাদেশ হতে ˆতরি পোষাক, চামড়াজাত পণ্য, তথ্য-প্রযুক্তি বিষয়ক সেবা প্রভৃতি পণ্য আরো বেশি হারে আমদানির জন্য নিউজিল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তাসকীন আহমেদ।

‎নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে এবং এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি নিউজিল্যান্ড বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর মতো বাণিজ্য চুক্তির যথেষ্ঠ সুযোগ রয়েছে এবং দুদেশের সরকারকে এলক্ষ্যে এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান ˆবশ্বিক প্রেক্ষাপটে শুধু রপ্তানি বাজার বহুমুখীকরণই যথেষ্ট নয়, বরং প্রতিটি দেশের আমদানি বাজারও বহুমুখীকরণ করার উপর গুরুত্ব দেওয়া জরুরী বলে তিনি মত প্রকাশ করেন। হাইকমিশনার জানান, খাদ্যপণ্যের উচ্চমান ও আস্থা, কঠোর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং জিএমও (জেনেটিক্যাললি মডিফাইড অর্গানিজম) মুক্ত পণ্যের জন্য নিউজিল্যান্ড বিশ্বব্যাপী পরিচিত রয়েছে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো গড়ে তুলতে তাঁর দেশ অত্যন্ত আগ্রহী।

‎ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক প্রযুক...

image

শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড ...

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ...

image

বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

নিউজ ডেস্ক : কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ‘কুর্মিটোলা...

image

‎বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মরক্কো

নিউজ ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, দক্ষতা উন্নয়ন ও বহুপক্ষী...

image

‎জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউ...

নিউজ ডেস্কঃ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্...

  • company_logo