• লিড নিউজ
  • জাতীয়

‎থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

‎বুধবার (২০ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‎তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় আর কোনো মব করতে দেওয়া হবে না। যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ।

‎তিনি আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানিয়ে কমিশনার বলেন, তালিকা ধরে ধরে কিশোর গ্যাংয়ের লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে। জামিনে বের হয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

‎থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, থানা হবে জনবান্ধব, সেবা বান্ধব। থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। থানার কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই থানা এবং ফাঁড়িগুলোর মান উন্নয়নসহ যানবাহনের সংকট দূর করা হবে।

‎ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাটারিচালিত রিকশার একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। পুলিশের একার পক্ষে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব না।
‎ 
‎ঈদে ঢাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় উগ্রবাদ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। নিরাপদ নগরী গড়ে তোলাই এখন সবচাইতে বড় এবং প্রযুক্তি নির্ভর অপরাধ দমন অন্যতম চ্যালেঞ্জ। নিরাপদ নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

‎ঈদযাত্রা নিয়ে তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এআইয়ের মতো প্রযুক্তি সুফল বয়ে এনেছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআরসহ দেশের ...

image

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনে...

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন...

image

‎আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়ি...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম...

image

গণঅভ্যুত্থানের পর শান্তি রক্ষায় আনসার-ভিডিপি বড় ভূমিকা রে...

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের পর সারা দেশে ও থানাগুলোতে শান্তি ...

image

‎রামিসা হত্যাকাণ্ড, স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন ...

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্...

  • company_logo